এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, এসএসসি (ভোকেশনাল) এর নবম সমাপনী পরীক্ষার কারণে শুধুমাত্র আগামী ০২, ০৩, ০৪, ১১ ও ১৬ নভেম্বর বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলবে এবং শুধুমাত্র উল্লেখিত দিনগুলোতে ডিসেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত বেতন, বার্ষিক পরীক্ষার ফি সহ অন্যান্য যাবতীয় পাওনা শ্রেণি শিক্ষকের নিকট পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় পরীক্ষা সংক্রান্ত জটিলতায় বিদ্যালয় দায়ী থাকিবে না।
মোসাম্মৎ কাওসার বেগম প্রধান শিক্ষক নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।