এসএসসি পরীক্ষা - ২০২৬ খ্রি. এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেস্টিমোনিয়াল বিতরণ সংক্রান্ত
এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা - ২০২৬ খ্রি. এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২৯/০৯/২০২৬ খ্রি. তারিখ থেকে এসএসসি পরীক্ষা - ২০২৬ খ্রি. এ উত্তীর্ণ সাধারণ শাখার শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেস্টিমোনিয়াল বিতরণ করা হবে। বিদ্যালয় চলাকালীন সময়ে প্রবেশ পত্র দেখিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেস্টিমোনিয়াল সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য যে ভোকেশনাল শাখার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এখনো বিদ্যালয়ে না আসায় ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের না আসার জন্য নির্দেশ দেওয়া হলো।
মোসাম্মৎ কাওসার বেগম প্রধান শিক্ষক নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।