Notice Detail

শিক্ষার্থী ও শিক্ষকগণের জন্য জরুরী নির্দেশনা

09 September, 2026
MD. SHARIFUL ISLAM
18217 views
Watermark
School Logo

নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়

উপজেলা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া

স্থাপিত: ১৯৩৬ খ্রিষ্টাব্দ

ইআইআইএন: ১০৩৩৯২, কেন্দ্র কোড: নবীনগর – ৮ (৪৫৪), ৬৪০০৯ (ভোকেশনাল)

website: www.nipghs.edu.bd, email: nipghs36@gmail.com


সূত্র:
Date: 09 September, 2026

শিক্ষার্থী ও শিক্ষকগণের জন্য জরুরী নির্দেশনা
এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, শারীরিক অসুস্থতাজনিত কারণ ব্যতীত কোনো শিক্ষার্থীকে বিদ্যালয় ত্যাগের অনুমতি দেওয়া হবে না। ছুটি সংক্রান্ত বিষয়াবলীতে নিম্নলিখিত নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রদান করা হলো:

• অসুস্থতাজনিত ছুটির আবেদন: শিক্ষার্থীর শারীরিক অসুস্থতার কারণে ছুটির প্রয়োজন হলে, ছুটির আবেদনে শ্রেণি শিক্ষকগণ স্পষ্টভাব অসুস্থতার কারণ উল্লেখ করবেন এবং স্বাক্ষর প্রদান করবেন।

• দূরবর্তী নৌপথের শিক্ষার্থীদের ক্ষেত্রে: দূরবর্তী নৌপথের যেসকল শিক্ষার্থী রয়েছে, তাদেরকে ৭ম পিরিয়ডে উপস্থিত শিক্ষকের তত্ত্বাবধানে এবং দূরবর্তী নৌপথের যাত্রী নিশ্চিতপূর্বক বিকেল ৩:৪৫ মিনিটে বিদ্যালয় ত্যাগের জন্য ছাড়বেন। নৌপথের যাত্রী ব্যতীত কোন শিক্ষার্থীকে বিদ্যালয় ত্যাগের জন্য ছাড়বেন না। 

একই সাথে আরও জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের শেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশ দেওয়া গেল এবং শ্রেণিকক্ষে ময়লা আবর্জনা ঝুড়িতে ফেলার জন্য নির্দেশ দেওয়া গেল।
মোসাম্মৎ কাওসার বেগম
প্রধান শিক্ষক
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।
Back to Notices

Location Map